Business শুরু করেছেন? যে কাজগুলো freelancer দিয়ে করিয়ে নিতে পারেন
সব কাজ নিজে করতে গেলে business চালানোর সময় থাকে না। শুরুতে সাধারণত চারটা কাজ লাগে: মানুষ চিনে রাখবে এমন একটা logo, customer যেখানে খোঁজে সেই Facebook page, বিশ্বাস বাড়ায় এমন একটা website, আর এগুলোর লেখা। নিচে প্রতিটার কাজ কী, আর mehenot-এ এখন কত দাম।
যে কাজগুলো সাধারণত লাগে
1. Logo
মানুষ যেন আপনার business চিনে রাখে। Signboard, packet, Facebook page, সব জায়গায় একই logo।
mehenot-এ এখন ৳২০০ থেকে ৳৩,৫০০, মাঝামাঝি ৳৫০০
2. Facebook page / social media
Bangladesh-এ বেশিরভাগ customer আগে Facebook-এই খোঁজে। নিয়মিত post আর দ্রুত reply থেকেই বিক্রি আসে।
mehenot-এ এখন ৳৩০০ থেকে ৳২,০০০, মাঝামাঝি ৳৫০০
3. Website
Google-এ খুঁজলে যেন আপনাকে পাওয়া যায়, আর বড় client বা অফিস যেন বিশ্বাস করে।
mehenot-এ এখন ৳৫০০ থেকে ৳৬,০০০, মাঝামাঝি ৳৩,০০০
4. Content writing
Page-এর লেখা, product-এর বর্ণনা, offer-এর post: ঠিক কথাটা ঠিকভাবে বলা।
mehenot-এ এখন ৳৩০০ থেকে ৳২,৫০০, মাঝামাঝি ৳৫০০
কোনটা আগে? সাধারণত logo আগে, তারপর Facebook page। Website তখন, যখন customer আপনাকে Google-এ খুঁজতে শুরু করে বা বড় order আসতে থাকে।
দামগুলো mehenot-এর active listing-এর শুরুর দাম, প্রতিদিন নতুন listing থেকে update হয়।
কীভাবে শুরু করবেন
- 1কী লাগবে লিখে project post করুন, অথবা mehenot AI-কে নিজের ভাষায় বলুন। AI post লিখে দেবে।
- 2Freelancer-দের আগের কাজ আর review দেখে বাছুন। দরকার হলে chat-এ কথা বলে নিন।
- 3টাকা দিন mehenot-এ। কাজ approve না হওয়া পর্যন্ত client-এর টাকা mehenot-এ জমা থাকে।
- 4কাজ বুঝে নিয়ে approve করুন। Approve করলে freelancer টাকা পান।
যা সবাই জিজ্ঞেস করেন
- কম budget-এ কোনটা আগে করাবো?
- Logo আর Facebook page দিয়ে শুরু করুন। এ দুটোয় খরচ কম, আর customer সবার আগে এগুলোই দেখে। mehenot-এ এখন logo-র listing ৳২০০ থেকে শুরু।
- সব কাজ কি একজন freelancer-কে দেবো?
- দিতে পারেন, তবে প্রতিটা কাজের expert আলাদা হলে ফল সাধারণত ভালো হয়। প্রত্যেকের আগের কাজ দেখে বাছুন।
- টাকা দেওয়া কি নিরাপদ?
- কাজ approve না হওয়া পর্যন্ত client-এর টাকা mehenot-এ জমা থাকে। Freelancer-এর সাথে যে দাম ঠিক হয়, client সেটাই দেন। উপরে কোনো platform fee নেই।
