Freelancer দিয়ে কাজ করাতে কত টাকা লাগে?
mehenot-এ আজ যত service listing আছে, সেগুলোর আসল দাম থেকে: business-এর সবচেয়ে দরকারি কাজগুলোর সাধারণ দাম আর মাঝামাঝি দাম।
শেষ হিসাব ১ অক্টোবর ২০২৬
| কাজ | সাধারণ দাম | মাঝামাঝি | Delivery | Listing | বিস্তারিত |
|---|---|---|---|---|---|
| Website | ৳৫০০ থেকে ৳৭,০০০ | ৳৩,০০০ | ৩ দিন | ৪৬ | পড়ুন |
| Logo | ৳২০০ থেকে ৳৩,৫০০ | ৳৫০০ | ৩ দিন | ৬৪ | পড়ুন |
| Facebook page / social media | ৳৩০০ থেকে ৳২,০০০ | ৳৫০০ | ২ দিন | ৪৬ | পড়ুন |
| Video edit | ৳২০০ থেকে ৳১,৫০০ | ৳৫০০ | ২ দিন | ২২ | পড়ুন |
| Content writing | ৳৩০০ থেকে ৳২,৫০০ | ৳৫০০ | ২ দিন | ২৮ | পড়ুন |
এগুলো listing-এর শুরুর দাম। কাজ বড় হলে, revision বেশি লাগলে বা তাড়াতাড়ি লাগলে দাম বাড়ে।
যা সবাই জিজ্ঞেস করেন
- এগুলো কি final দাম?
না। এগুলো listing-এর শুরুর দাম। কতটা কাজ লাগবে তার উপর final দাম ঠিক হয়, তাই কাজ শুরুর আগে freelancer-এর সাথে দাম ঠিক করে নিন।
- দামগুলো কোথা থেকে আসে?
mehenot-এ এখন যত service listing আছে, সেখান থেকে। আন্দাজ করা না, অন্য website থেকে copy করাও না।
- কিছু কাজের দাম দেখাচ্ছেন না কেন?
অল্প কয়েকটা listing থেকে দাম বললে সেটা আন্দাজ হয়ে যায়। তাই অন্তত ৫টা listing না হওয়া পর্যন্ত দাম দেখাই না।
- Client-কে কি কোনো fee দিতে হয়?
Freelancer-এর সাথে যে দাম ঠিক হয়, client সেটাই দেন। উপরে কোনো platform fee নেই।
কাজ approve না হওয়া পর্যন্ত client-এর টাকা mehenot-এ জমা থাকে।
কীভাবে হিসাব করেছি: mehenot-এ এখন যত active listing-এর title-এ কাজটার নাম আছে, সেগুলোর শুরুর দাম নিয়েছি। সবচেয়ে কম ১০% আর সবচেয়ে বেশি ১০% বাদ দিয়েছি, যাতে দু-একটা অস্বাভাবিক দাম পুরো হিসাব বদলে না দেয়। ৫টার কম listing থাকলে দাম দেখাই না। নতুন listing এলে দাম নিজে নিজে update হয়; শেষ হিসাব ১ অক্টোবর ২০২৬।
