mehenot-এ টাকা কীভাবে দেওয়া-নেওয়া হয়, আর mehenot কি আসল?

হ্যাঁ, mehenot আসল। এটা ঢাকার একটা registered business (trade licence APPT/DNCC/011093/2026)। Client SSLCommerz দিয়ে payment করেন, কাজ approve না হওয়া পর্যন্ত টাকা mehenot-এ জমা থাকে, আর freelancer টাকা তোলেন bKash বা ব্যাংকে।

১ অক্টোবর ২০২৬ থেকে mehenot-এর প্রতিটা নতুন order আর contract এভাবেই payment হয়। এর আগে শুরু হওয়া contract-এ client আর freelancer হয়তো এখনো সরাসরি লেনদেন করছেন।

Payment থেকে টাকা হাতে পাওয়া পর্যন্ত

Freelancer-দের জন্য: নতুন order বা contract-এ mehenot-এ টাকা জমা না দেখা পর্যন্ত কাজ শুরু করবেন না। টাকা জমা না দেখালে বুঝবেন client এখনো payment করেননি।

আমাদের Terms-এও একই কথা: পুরো milestone-এর টাকা জমা হলে তবেই কাজ শুরু।
  1. ১. Client mehenot-এ payment করেন

    Client SSLCommerz দিয়ে bKash, Nagad বা checkout-এ দেখানো অন্য option-এ payment করেন। Freelancer-এর সাথে যে দাম ঠিক হয়, client সেটাই দেন। উপরে কোনো platform fee নেই। একবারে ৳৫,০০০ পর্যন্ত দেওয়া যায়, বড় milestone কয়েক ভাগে দেওয়া হয়।

  2. ২. টাকা mehenot-এ জমা থাকে

    কাজ approve না হওয়া পর্যন্ত client-এর টাকা mehenot-এ জমা থাকে। টাকা জমা হলে তবেই কাজ শুরু হয়, তাই freelancer জানেন টাকা আছে।

  3. ৩. Freelancer কাজ জমা দেন

    Freelancer mehenot-এ কাজ submit করেন, client দেখে নেন।

  4. ৪. Client approve করলে টাকা যায়

    Client approve করলে টাকা freelancer-এর কাছে যায়। Delivery-র পর ৩ দিনের মধ্যে client কিছু না বললে টাকা নিজে থেকেই চলে যায়, তার এক দিন আগে reminder যায়।

  5. ৫. Freelancer bKash বা ব্যাংকে টাকা তোলেন

    mehenot freelancer-এর প্রতিটা payment থেকে ১০% service fee নেয়। Client-কে কোনো platform fee দিতে হয় না। বাকি টাকা freelancer-এর mehenot wallet-এ আসে। ৳৫০০ থেকে bKash বা ব্যাংকে withdraw করা যায়, কোনো transfer fee নেই, ৭ কর্মদিবসের মধ্যে পাঠানো হয়।

কিছু ভুল হলে

যেকোনো পক্ষ dispute খুলতে পারেন। তখন টাকা আটকে থাকে, mehenot দেখে কী ঠিক হয়েছিল আর কী জমা পড়েছে, তারপর ঠিক করে: টাকা freelancer পাবেন, client ফেরত পাবেন, নাকি ভাগ হবে।

একটা উদাহরণ

Client দেন

৳১০,০০০

mehenot fee

−৳১,০০০

Freelancer পান

৳৯,০০০

mehenot কি আসল? তথ্যগুলো দেখুন

  • বাংলাদেশে registered: trade licence APPT/DNCC/011093/2026, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)।
  • TIN 625697793590। Registered name: SaasVentur।
  • Registered office: Jabbar Housing, Darussalam, Mirpur, Dhaka-1216, Bangladesh।
  • Payment process করে SSLCommerz, বাংলাদেশের licensed payment gateway, যারা mehenot-কে merchant হিসেবে verify করেছে।
  • 2025 থেকে চালু। Support: support@mehenot.com।

mehenot Upwork বা Fiverr-এর চেয়ে নতুন, তাই project কম, আর বেশিরভাগ client বাংলাদেশের business। Sign up করার আগেই সব live project আর service দেখে নিতে পারেন।

নিরাপদ থাকুন

  • কথা আর payment mehenot-এই রাখুন। বাইরে টাকা দিলে কোনো protection থাকে না।
  • Freelancer: নতুন order-এ mehenot-এ টাকা জমা না দেখা পর্যন্ত কাজ শুরু করবেন না।
  • mehenot কখনো আপনার password, OTP বা NID চায় না।
  • কেউ account ভাড়া, ধার বা কিনতে চাইলে সে scammer। Report করুন।

সবাই যা জানতে চান

mehenot freelancer-কে টাকা কীভাবে দেয়?
Client কাজ approve করলে ১০% fee বাদে টাকা freelancer-এর mehenot wallet-এ আসে। ৳৫০০ থেকে bKash বা ব্যাংকে তোলা যায়, transfer fee নেই, ৭ কর্মদিবসের মধ্যে পাঠানো হয়।
Client-কে কি কোনো fee দিতে হয়?
Freelancer-এর সাথে যে দাম ঠিক হয়, client সেটাই দেন। উপরে কোনো platform fee নেই।
bKash বা Nagad দিয়ে payment করা যায়?
হ্যাঁ। Client SSLCommerz দিয়ে payment করেন, সেখানে bKash, Nagad আর অন্য option আছে।
Client approve না করলে কী হয়?
Delivery-র ৩ দিন পর টাকা নিজে থেকেই freelancer-এর কাছে যায়, যদি না client dispute খোলেন।
mehenot কি scam?
না। mehenot ঢাকার registered business (trade licence APPT/DNCC/011093/2026, TIN 625697793590), payment যায় SSLCommerz দিয়ে, আর কাজ approve না হওয়া পর্যন্ত টাকা জমা থাকে। mehenot-এর বাইরে কাউকে টাকা দেবেন না।
mehenot-এ কি সত্যিই project আর আয় আছে?
আছে, তবে mehenot নতুন, তাই বড় global platform-এর চেয়ে project কম। সব live project আর service খোলা, sign up-এর আগেই দেখে নিতে পারেন।