“mehenot” মানে মেহনত।

কাজ করতে গেলে মেহনত লাগে। আর সেই কাজের জন্য ঠিক মানুষটাকে খুঁজে পাওয়াটাও কম ঝামেলার না।

অনেক সময় freelancer খুঁজতে Facebook group-এ post দিতে হয়, পরিচিত মানুষকে জিজ্ঞেস করতে হয়, WhatsApp-এ কথা বলতে হয়। কাজের scope একরকম, price আরেকরকম, deadline পরে বদলে যায়, শেষে কে কী বলেছিল সেটাও মনে থাকে না।

এই ঝামেলাগুলো একটু সহজ করতেই “mehenot”।

“mehenot”-এ business-এর কাজ post করতে পারবেন, freelancer খুঁজতে পারবেন, কাজের কথা ঠিক করতে পারবেন, আর project-এর সবকিছু এক জায়গায় রাখতে পারবেন।

আমরা mehenot কেন বানিয়েছি?

“ভাই, কাজটা করে দেন, পরে টাকা দিচ্ছি।”

ভালো freelancer খুঁজে পাওয়ার জন্য শুধু পরিচিত মানুষের ওপর নির্ভর করতে হবে, এটা আমরা চাই না।

আবার freelancer-এর জন্যও প্রতিটা কাজ যেন “ভাই, কাজটা করে দেন, পরে টাকা দিচ্ছি” পর্যায়ে না থাকে।

কাজটা কী, কত টাকা, কখন দিতে হবে, আগেই পরিষ্কার থাকুক। এই সহজ জিনিসটাই আমরা সহজ করতে চাই।

তাই কাজ approve না হওয়া পর্যন্ত client-এর টাকা “mehenot”-এ জমা থাকে।

মেহনত

মেহনত · mehenot · বাংলা: পরিশ্রম, খেটে করা কাজ।

আমাদের দেশে মন দিয়ে, খেটে করা কাজকে বলে মেহনত। নাম রেখেছি “mehenot”, কারণ এমন কাজের টাকা ঠিক সময়ে, ঠিক যেমন কথা হয়েছিল তেমনভাবে পাওয়া উচিত।

দেশ থেকে দূরে থাকলেও কাজটা দেশের মানুষ দিয়েই করাতে চান?

আপনি Dubai-তে থাকেন, Korea-তে থাকেন, London-এ থাকেন, কিন্তু বাংলাদেশে আপনার business আছে, বা বাংলাদেশের কাউকে দিয়ে কাজ করাতে চান। আগে হয়তো পরিচিত কাউকে ফোন দিতে হতো। এখন কাজটা “mehenot”-এ post করতে পারেন।

কাজের মানুষ খুঁজুন, কাজের কথা ঠিক করুন, online-এই সব manage করুন।

Freelancer-দের জন্য: আপনার কাজের record আপনার সাথেই থাকে।

প্রতিটা শেষ করা project আর প্রতিটা review আপনার profile-এ থাকে, তাই পরের client দেখতে পান আপনি আগে কী কাজ করেছেন।

আমরা এখন কোথায়

400+

সদস্য যোগ দিয়েছে

240+

ফ্রিল্যান্সার তালিকাভুক্ত

80+

সার্ভিস লাইভ

170+

ক্লায়েন্ট যোগ দিয়েছে

আমরা এখনো শুরুর দিকে। যারা এখন যোগ দিচ্ছেন, mehenot কেমন হবে সেটা তারাই ঠিক করে দিচ্ছেন।

আমরা যেগুলো পরিষ্কার রাখতে চাই

কাজটা কী

কী কাজ হবে, কী কী দিতে হবে, আগেই পরিষ্কার।

টাকা কত

কাজ শুরুর আগেই price ঠিক থাকবে। Client-কে কোনো platform fee দিতে হয় না, freelancer দেন ১০% service fee।

কবে হবে

Deadline আগে থেকেই ঠিক থাকবে।

কথা এক জায়গায়

Project-এর গুরুত্বপূর্ণ কথাবার্তা আর file এক জায়গায় থাকবে।

সমস্যা হলে record থাকবে

কী agree হয়েছিল, কী কাজ জমা দেওয়া হয়েছে, সেগুলোর record থাকবে।

কোম্পানির তথ্য

“mehenot” একটি অনলাইন ফ্রিল্যান্স marketplace, 2025 সালে চালু। এটি বাংলাদেশে নিবন্ধিত একটি একক মালিকানাধীন প্রতিষ্ঠান, যার ট্রেড লাইসেন্স, TIN আর merchant account SaasVentur নামে registered, যা এই একই ব্যবসার registered নাম। Client ও freelancer-দের মধ্যে contract, milestone আর payment আমরা এই platform-এ সংগঠিত করি।

নিবন্ধিত নাম
SaasVentur
প্রতিষ্ঠানের ধরন
একক মালিকানাধীন প্রতিষ্ঠান (Sole proprietorship)
চালু
2025
ব্যবসার ধরন
IT Enabled Services (ITES), online freelance marketplace
ট্রেড লাইসেন্স
APPT/DNCC/011093/2026, Dhaka North City Corporation (DNCC)
টিআইএন
625697793590
নিবন্ধিত ঠিকানা
Jabbar Housing, Darussalam, Mirpur, Dhaka-1216, Bangladesh
সাপোর্ট
support@mehenot.com
আইনি যোগাযোগ
legal@mehenot.com
কার্যসময়
9 AM – 6 PM (GMT+6), Sunday – Thursday

Terms · Privacy · Refund & cancellation policy · Delivery policy · Contact

কাজ পড়ে আছে?

কাজটা post করে দিন, কাজের মানুষ খুঁজে নিন।

নিজে কাজ করেন? আপনার service দিন, project পান।